নিষ্ঠুর পথ
যে পথ রুদ্ধ করেছো,
সে পথে যেন না চলি।
যে পথ অন্ধ করেছো,
সে পথে আলো আর না জ্বালি।
যে পথে পথে অশ্রু বিলিয়ে এসেছি,
সে পথে আর হাসির পদাঙ্ক রচনা না করি।
বুঝিয়েছে সেই পথ— ‘ও পথ আমার নয়।’
সে পথে ভিখারি দশা আর নয়;
—তার বিড়ম্বনা আর না করি।
কবিতা : নিষ্ঠুর পথ
কলমে : তারিকুজ্জামান তনয়
তারিখ : ১৬ জানুয়ারী ২০২০
—**—
🍁
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- উপন্যাস
🌺 আরও দেখি- আর্ট
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com
