মন পড়ে আছে
তারিকুজ্জামান তনয়
তুমি আর নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না,
আমার মন পড়ে আছে তোমার কাছে।
সব কথা কী বলা যায়, মন যা বলে?—
এদিকে ফিরে মন দাও— তবেই কিঞ্চিৎ ব্যথা বুঝবে।
দেখো, সূর্য উঠে গেছে ঠিক তোমার আলয়ে, আমারও;
আলো বলছে, তুমি ব্যস্ত আছো আলোর মাঝেই ঘুরে;
আর এদিকে পড়ে আছি একা, স্থির, মগ্নতায় ঘিরে।
কারও কী এতটুকু অবসর নেই প্রতীক্ষার,
আলো বলবে— সেও দাঁড়িয়ে মগ্নতায়।
তুমি-আমি, এই আমাদের মন কোন খাতায় আঁকে ছবি?
এ মনে আঁকে গোলাপের ছবি। তোমারও কী তাই?
নাকি দখিন হাওয়া, শুধু হাওয়া বয়ে যায়?
নাকি ক্ষণেক্ষণে বাঁশি বাজে মুক্ত মনে পরাধীন প্রেমের খেলায়;
আমি আছি, তুমিও কী আছো এক বিন্দুতে একই মগ্নতায়?
প্রেম আছে, প্রেম রবে দূরত্ব যতই হোক না,
মন আছে পরস্পরে মেতে;
ইচ্ছে করে জানতে— কী করে কাটে বেলা?
রচনাকাল: ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.
রচনাস্থান : শেওড়াপাড়া, মিরপুর
আরও পড়ুন
🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস
বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন
- Facebook: facebook.com/bonopushpa
- Instagram: @tariquzzamantonoy
- YouTube: @tariquzzamantonoy3123
- X(Twitter): @bonopushpa
- Website: www.bonopushpa.com
