যেখানে নিয়ে যায়নি কেউ
কলমে: তারিকুজ্জামান তনয়
অসম্ভব প্রলাপ মাতম শেষে সূর্যটা দেখো—
গোধূলিতে এসে কী শান্ত, নীরব, কী শুভ্র!
রাত ডেকে বলে— ‘এসো প্রণয়ী,’
প্রলাপ ছেড়ে, তপ্ততা ছেড়ে এসো কামিনী।
সব ভুলে, সরল মনে ঘুমও মোর ক্রোড়ে;
যদিই দাও, দাও আলিঙ্গনভরা নেশা,
নিয়ে যাব— ‘যেখানে নিয়ে যায়নি কেউ,
নীল তার উপরে; সেখানে নীল আর ধূসর করে খেলা।
আর নিয়ে যাব—
শুভ্র ধবল মণিমুক্তা দ্বীপে, চারদিকে শুধুই জলরাশি।
সেখানে সমীরণ, জল, ভীন পাখির কলতানে মুখর উচ্ছ্বাসী।
চাঁদ মিটিমিটি জ্বলে, স্বপ্নিল প্রশান্তি ছড়াবে,
পুণ্য দৃষ্টিতে ক্লান্তি ভুলে যাবে।
রচনাকাল: ০২ ফেব্রুয়ারি ২০২০
রচনাস্থান: ময়মনসিংহ
আরও পড়ুন
🌺 আরও দেখি—ছোটগল্প
🌺 আরও দেখি—কবিতা
🌺 আরও দেখি—আর্ট
🌺 আরও দেখি—উপন্যাস
“আর নিয়ে যাব—
শুভ্র ধবল মণিমুক্তা দ্বীপে, চারদিকে শুধুই জলরাশি।
সেখানে সমীরণ, জল, ভীন পাখির কলতানে মুখর উচ্ছ্বাসী।”
বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন
- Facebook: facebook.com/bonopushpa
- Instagram: @tariquzzamantonoy
- YouTube: @tariquzzamantonoy3123
- X (Twitter): @bonopushpa
- Website: www.bonopushpa.com

